NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সৌদির আহ্বানে এবার সুদান যুদ্ধ থামাতে কাজ করবেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সৌদির আহ্বানে এবার সুদান যুদ্ধ থামাতে কাজ করবেন ট্রাম্প

এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানা গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সুদানে চলমান মানবিক সংকটের কথা স্বীকার করে তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের নিয়ে এ লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন।

 

 

 

তিনি বলেন, ‘সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এমনটা করার নিয়ত ছিল না আমার। ভেবেছিলাম এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কিন্তু, আমি বুঝতে পেরেছি এটা সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি। এটা অতটা সহজ হবে না।’

এর আগে, যুক্তরাষ্ট্র সফরে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এমন অনুরোধের কথা জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কেউ স্বীকৃতি না দিলেও মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে আসছেন। যদিও তার এমন দাবি নিয়ে বেশ বিতর্ক রয়েছে।