NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিরিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সিরিয়ায় ঢুকে সেনাদের সঙ্গে সাক্ষাৎ নেতানিয়াহুর

সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। 

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে দেখা যায়, সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। 

 

 

 

ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর, তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরাইলের প্রধানমন্ত্রীকে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া, জাতিসংঘ। 

উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরাইল।