রাজধানী ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই খবর ছড়ায়— তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
