NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ এএম

>
হাজারীবাগের বটতলা বাজার বস্তিতে আগুন

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বেড়িবাঁধের কাছে বটতলা বাজার এলাকার একটি বস্তিতে ছোট ছোট ১৫-১৬টি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার, পলাশী, হাজারীবাগ, তেজগাঁও, মোহাম্মদপুর, কল্যাণপুর ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুন যাতে পুরো বস্তিতে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন দমকল কর্মীরা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।