NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আর্জেন্টিনাসহ ৪ দলকে বিশেষ সুবিধা দিতে চলেছে ফিফা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আর্জেন্টিনাসহ ৪ দলকে বিশেষ সুবিধা দিতে চলেছে ফিফা

২০২৬ বিশ্বকাপের ড্রয়ের আর বেশি দিন বাকি নেই। আগামী মাসের শুরুতেই দলগুলো জেনে যাবে যে আসছে বিশ্বকাপে কখনো কার বিপক্ষে ম্যাচ খেলতে হবে তাদের। তবে তার আগেই আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড জেনে যাচ্ছে নিজেদের নিয়তি। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে বিশেষ সুবিধা দেওয়া হবে এই ৪ দলকে।

এই চার দল বিশ্বকাপে জায়গা করে নেওয়া শীর্ষ চারটি দল। সে কারণে আসন্ন ড্রয়ে দুটি আলাদা ভাগে রাখা হবে। যার ফলে ৪৮ দলের এই নতুন ফরম্যাটে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। মঙ্গলবার প্রকাশিত এই নিয়ম অনুযায়ী, র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা স্পেন এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলাদা দুই অর্ধে থাকবে। একইভাবে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও চতুর্থ স্থানের ইংল্যান্ডও বিপরীত দুই অর্ধে পড়বে।

এতে নিশ্চিত করা হলো, তারা যদি নিজেদের গ্রুপের শীর্ষে থাকে, তবে ফাইনালের আগে তাদের দেখা হবে না। মঙ্গলবার ফিফা ৪৮টি দলকে চারটি পটে ভাগ করে পূর্ণ তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, ডিসেম্বরের ৫ তারিখ ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ড্র অনুষ্ঠান।

শীর্ষ চার দলকে রাখা হয়েছে পট–১ এ। তাদের সঙ্গে আছেন তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। পট–১ এর মধ্যেই আছে জার্মানিও, যারা অল্প ব্যবধানে নিজেদের শীর্ষ বাছাই অবস্থান ধরে রেখেছে। ড্র প্রক্রিয়া শুরু হবে পট–১ এর ১২ দল দিয়ে। এরপর পর্যায়ক্রমে পট–২, পট–৩ এবং পট–৪ থেকে দল নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।

এখনও ১৮ দল প্লে–অফের মাধ্যমে লড়াই করছে বাকি ছয়টি বিশ্বকাপ স্লটের জন্য। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি রয়েছে প্লে–অফে। তারা যদি যোগ দিতে পারে, তবে পট–৪ এ পড়তে পারে, সেটা হলে ইতালি বিশ্বকাপে খেলবে গ্রুপ অফ ডেথে। প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখছে উজবেকিস্তান। তারা রয়েছে পট–৩ এ। আর নতুন মুখ জর্ডান, কেপ ভার্দে ও কুরাসাও গেছে পট–৪ এ।

পট তালিকা
পট ১:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি
পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ জয়ীরা (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে–অফ জয়ীরা (১ ও ২)।