NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়।  আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। 

তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না।  মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না। 

‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন।  আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতাকে কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারব না’। 

 

ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না।একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল? 

 

তিনি বলেন, অনেক সময় কথা বলতে বলতে আমরা মিসটেক করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং উনি নির্দ্ধিধায়...মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।