NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

পাকিস্তানের টি–টোয়েন্টি দলে প্রায় ১০ মাস পর ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। ফিরে আসার পর নিয়মিতই নতুন রেকর্ড গড়ছেন তিনি। তবে সব রেকর্ড যে আনন্দদায়ক, তা কিন্তু নয়। মাঝেমধ্যে এমন কিছু বিব্রতকর রেকর্ডও গড়ে ফেলছেন, যেটি দেখলে বাবরও লজ্জা পাবেন।

রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের শেষ টি–টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ৭ রানে জিতে ফাইনালের টিকিট পায় লঙ্কানরা। সেই ম্যাচে বাবর দুই বল খেলেও রান তুলতে পারেননি। দুশমন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারের দশম ‘ডাক’-এর দেখা পান। এতে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় সাইম আইয়ুব ও উমর আকমলের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলো বাবরের নাম।

এ পর্যন্ত বাবর ১৩৫ ম্যাচে ১২৮ ইনিংসে ব্যাট করেছেন এবং গড়ে প্রতি ১২.৮ ইনিংস পর একবার শূন্য রানে আউট হয়েছেন। সাইম আইয়ুব ৫৩ ইনিংসে এবং উমর আকমল ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ৭৯ ইনিংসে ১০ বার করে ডাক মেরেছেন। শহিদ আফ্রিদির শূন্য রানের সংখ্যা ৮। আর ৭ বার করে শূন্য রানে আউট হয়ে কামরান আকমল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাওয়াজ তালিকার পরের অবস্থানগুলোতে আছেন।

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলতে নেমে পাকিস্তান আরেকটি রেকর্ডও গড়েছে—এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সর্বোচ্চ ৫৫ ম্যাচ খেলার রেকর্ড এটি।

শনিবার এই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। উল্লেখ্য, এই সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধেও একবার শূন্য রানে আউট হয়েছিলেন বাবর।

পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যারা

বাবর আজম – ১০

সাইম আইয়ুব – ১০

উমর আকমল – ১০

শহিদ আফ্রিদি – ৮

কামরান আকমল – ৭

মোহাম্মদ হাফিজ – ৭

মোহাম্মদ নাওয়াজ – ৭