NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯২ অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় পরিচালিত ব্যাপক অভিযানে মোট ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়।

তিনি জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন — অপস সেলেরা, অপস মারি, অপস সাপু, অপস বেলান্জা এবং অপস পিন্টু একযোগে পরিচালিত হয়।

অভিযান চালানো হয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়।

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে মোহদ রুসদি বলেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া ৯২ জন অবৈধ অভিবাসীর মধ্যে রয়েছেন- ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও ৪ জন নারী, শ্রীলঙ্কার ৭ জন পুরুষ ও ২ জন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৮ জন পুরুষ, পাকিস্তানের ২ জন পুরুষ, চীনের ১ জন নারী এবং ফিলিপাইনের ১ জন নারী।  এছাড়াও আরও ১৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।  গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। 

 

গ্রেফতার অভিবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়ে পরিচালক বলেন, অভিবাসীদের বৈধ কর্মপরমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা।  ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন।  

গ্রেফতার অভিবাসীদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।