NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রোনালদোর বিরল রেকর্ড ছুঁলেন এমবাপ্পে


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

রোনালদোর বিরল রেকর্ড ছুঁলেন এমবাপ্পে

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেছেন।

দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় এমবাপ্পে নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই সাফল্যের পাশাপাশি আরও একটি রেকর্ডও তার সংগ্রহে যুক্ত হলো। রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর তিনি গোল করেছেন। অন্যদিকে, পর্তুগিজ তারকা রোনালদো নয় মৌসুমে পাঁচবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

এমবাপে চারদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে চার গোল করার কীর্তি দেখিয়েছিলেন। ওই ম্যাচে রিয়াল ৪-৩ গোলে জিতেছিল। ২০১৫/১৬ মৌসুমে রোনালদো মালমোরের বিপক্ষে চার গোল করেছিলেন।

 

 

 

সেই ম্যাচে এমবাপ্পে রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙেছেন। মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি, যেখানে রোনালদো মালমোরের বিপক্ষে ১১ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

মৌসুমের শুরুতে এমবাপ্পে রোনালদোকে তার রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন। রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদানের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো সবসময় আমার জন্য রোল মডেল। তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন ও সহযোগিতা করেছেন। আমি এখনও মনে করি রোনালদো রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড়। সমর্থকরা এখনো তাকে নিয়ে স্বপ্ন দেখে। তবে আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’