NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বিয়ে করলেন ‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ান


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিয়ে করলেন ‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চান তিনি। তবে কবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে—তা উল্লেখ করেননি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে মানুষ আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসে, সেই-ই আসলে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভালো ঘটনা।’

 

 

জানা যায়, আরিয়ানের স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। পরিচালক জানান, তাদের পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়স্বজন, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বড় আকারে আয়োজন করে আনুষ্ঠানিক অনুষ্ঠান করবেন তারা। নতুন জীবনের এই সূচনায় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।

রোমান্টিক ঘরানার নির্মাতা হিসেবে পরিচিত আরিয়ান এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি নাটক পরিচালনা করেছেন। তার নির্মিত জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’ তাকে এনে দেয় সবচেয়ে বেশি পরিচিতি। এছাড়াও তার নির্মিত ‘অ্যাংরি বার্ড’, ‘ব্যাচ ২৭’ এর মতো নাটকগুলোও বেশ দর্শকপ্রিয়।