NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সাতসকালে আবারও ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। আজ সকাল ৬টা ১৪ মিনিটে এই ভূমিকম্প সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি। তারা জানিয়েছে এই ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪.১ মাত্রার। 

ইউরো মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। এবার এটি মাটির ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে ৪.১ মাত্রার হওয়ার ফলে এটি ছিল মৃদু ভূমিকম্প। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্পটি হয়েছে।’

এর আগে গত সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় এই ভূমিকম্প টের পেয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।