NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন, শীর্ষে কোন দেশ?


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন, শীর্ষে কোন দেশ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩১০ জন বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ১০৮ জন পুরুষ এবং ১৯ হাজার ২০২ জন নারী।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে। 

এই অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ সৌদি আরব থেকে আবেদন এসেছে ৪০ হাজার ৭৬৬ জন। এরপর যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজার ২২৮ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন। তৃতীয় সবোর্চ্চ আবেদন এসেছে ১১ হাজার ৪৬৫ জন।

প্রবাসীরা ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখার কথা জনিয়েছিল ইসি।

এদিকে, অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধও করেছে ইসি।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তফসিল ঘোষণার তারিখ থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।