NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবিতে নেটমাধ্যমে তোলপাড়


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

জাস্টিন ট্রুডো-কেটি পেরির ঘনিষ্ঠ ছবিতে নেটমাধ্যমে তোলপাড়

প্রেমের গুঞ্জনে এবার যেন আনুষ্ঠানিক সিল দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি। এতদিন যা ছিল নিছক জল্পনা, জাপান সফরেই তা রূপ নিল প্রকাশ্য ভালোবাসায়।

রাজনীতি ও বিনোদনের দুই ভিন্ন দুনিয়ার এই দুই তারকা এখন এক সূতোয় বাঁধা। জাপান সফরে রয়েছেন কেটি-ট্রুডো জুটি। সফরের শুরুতেই সেখানে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো, সঙ্গে ছিলেন কেটিও। ওই উপস্থিতিতেই প্রথমবার সবার সামনে তাদের প্রেমের ইঙ্গিত মেলে।

জাপানে এখনো সফররত এই জুটি। এরই মধ্যে কেটি কয়েকটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা যায়।

 

 

একটি ছবিতে দুজনকে গাল ঘেঁষে সেলফি তুলতে দেখা গেছে—চোখেমুখে নতুন সম্পর্কের উচ্ছ্বাস স্পষ্ট। আরেকটি ছবিতে তারা নিরিবিলিতে খাবার উপভোগ করছেন।

ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, তাদের টোকিও সফর যে শুধু ঘোরাঘুরিতেই সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।