NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা

ঢালিউড অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও টালিউড পরিচালক সৃজিত মুখার্জি দম্পতি অনেক দিন ধরেই একছাদের নিচে আর থাকছেন না বলে গুঞ্জন চলছে। এমনকি তারা দুজন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। 

এ তারকা দম্পতির সংসারজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। অভিনেত্রীর কৌশলী জবাব নেটদুনিয়ায় আরও জোরালো করে তোলে। 

সেই সময় মিথিলা বলেছিলেন— ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। সৃজিত এখনো তার স্বামী কিনা— সঞ্চালক সরাসরি এমন কথা জানতে চাইলে রহস্য রেখে অভিনেত্রী বলেছিলেন, এটা তো যারা বলছে, তারা বলছে— আমি কিছুই বলব না। তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ তিনি বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।

সম্প্রতি আবারও একটি ভিডিওয়ের সাক্ষাৎকারে সব জল্পনাকে দূরে সরিয়ে দেন মিথিলা। তিনি জানালেন, এ মুহূর্তে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন; সঙ্গে আছেন সৃজিত। তবে কবে কখন গেছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদমাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।

মিথিলা বলেন, এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি। এবার দেখা হলো। আমরা বেড়াতে এসেছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবার। তিনি বলেন, গত বছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি।

অভিনেত্রী বলেন, এখনো মুম্বাইতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অব ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়। সৃজিতকে বললাম—আমাকে প্লিজ সেটা দেখাও। তখন ও বলল— ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ 

মিথিলা বলেন, আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলল যে, পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর... ওই আরকি।