NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শেষ হলো ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

শেষ হলো ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং

হলিউডের জনপ্রিয় সুপারহিরো সিনেমা স্পাইডার ম্যানের পরবর্তী সিক্যুয়েল ‘স্পাইডার ম্যান : ব্র্যান্ড নিউ ডে’র শ্যুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে জানা গেল সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সিনেমাটির পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ৩১ জুলাই।

টম হল্যান্ড

সুপারহিরো কাহিনীর উপর নির্মিত এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষনার পর থেকে ভক্তদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দেয়া আরেকটি পোস্টে পরিচালক ক্রেটন সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের প্রশংসা করে নির্মাতা লেখেন, ‘পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। বড় পর্দায় তোমার এই দুর্দান্ত কাজটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

ক্রেটন আরও জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে এই সিনেমাটি।

নতুন এই সিক্যুয়েলে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ এর স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোকে দেখা যাবে।

জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন এই সিনেমায়। বরাবরের মতো এমজে এবং নেড চরিত্রে জেনডায়া ও জেকব বাটালনকে দেখা যাবে।