NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার

২০২৬ বিশ্বকাপের আর বাকি ৬ মাস। ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।

৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর আগেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন।

চিকিৎসকদের মতে, নেইমারের সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।

বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইঁর সাবেক এই ফরোয়ার্ড দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি। তবে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকতে চান তিনি। সে লক্ষ্যেই পুরোপুরি ফিট হয়ে ফেরার চেষ্টা করছেন নেইমার।