NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

বগুড়া-৪ আসন থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মনোনয়ন উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। এখন ঢাকায় আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

হিরো আলম বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য আমাকে ফেরত পাঠানো হয়।

 

 

পরে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে আর মনোনয়নপত্র জমা দিতে পারিনি। 

তিনি আরো বলেন, ঢাকায় আপিল করার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখি এ ব্যাপারে কী করা যায়।

 

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।