NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী; মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তীতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তিকাল করেছেন।’ 

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠন সবাইকে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনার জন্য অনুরোধ করছি।’ 

 

তিনি আরো বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে।

দলের সব স্তরের নেতাকর্মীরা এই সাত দিন কালো ব্যাচ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে মন্তব্য লিখবেন এবং স্বাক্ষর করবেন।