NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হাদি হত্যা মামলার প্রধান আসামি অধরা, তদন্তে নতুন অগ্রগতি নেই


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

হাদি হত্যা মামলার প্রধান আসামি অধরা, তদন্তে নতুন অগ্রগতি নেই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা যায়নি। তদন্তের এ পর্যায়ে পুলিশ জানতে পেরেছে, তিনি পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন।

ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম গতকাল সোমবার বলেন, হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন বলে গ্রেপ্তার হওয়া দুই আসামি তাঁদের জানিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের তত্পরতা অব্যাহত রয়েছে।

 

ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার নিয়ে তদন্তসংশ্লিষ্ট পুলিশের ওপর নানা চাপ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় লাগাতার অবরোধ কর্মসূচি চলছে।

এ অবস্থায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছেন।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তবর্তী এলাকায় পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছেন—এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিত্সার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

 

এ ঘটনায় গতকাল রাজধানীর শাহবাগ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।