NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ইতিহাস গড়া জয়ে ফাইনালে বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ইতিহাস গড়া জয়ে ফাইনালে বার্সেলোনা

সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বড় জয়ে ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। বুধবার রাতে আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।

এই জয়ে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ বার্তা দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্ডঘজি এবং জোড়া গোল করেন রাফিনহা।

আক্রমণ, গতি ও পজিশনাল ফুটবলে পুরো ম্যাচজুড়েই অ্যাথলেটিক বিলবাওকে কোণঠাসা করে রাখে বার্সেলোনা।

 

পরিসংখ্যানেও ম্যাচটি হয়ে উঠেছে স্মরণীয়। অপ্টার তথ্য অনুযায়ী, স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে আগে কখনো এক ম্যাচে এত বড় ব্যবধানে জয় পায়নি কোনো দল। পাশাপাশি ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম কোনো সুপার কাপ ম্যাচে তিনজন ভিন্ন খেলোয়াড় প্রত্যেকে তিনটি করে গোলে অবদান রাখলেন।

ফার্মিন লোপেজ একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করেন, রাফিনহা দুই গোল ও একটি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আর রুনি বার্ডঘজিও একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন।

 

এই জয়ের ফলে ফাইনালের টিকিট কেটেছে বার্সেলোনা। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাতলেতিকো মাদ্রিদ। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার সুযোগ পেতে আজ রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।