NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে মাইকেল ই. পিস্টন ল’ অফিসের ইমিগ্রেশন সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

নিউইয়র্কে মাইকেল ই. পিস্টন ল’ অফিসের ইমিগ্রেশন সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

অভিবাসীদের আইনগত অধিকার, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিউইয়র্কে একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করে ল’ অফিস অব মাইকেল ই. পিস্টন। জ্যাকসন হাইটস শাখার উদ্যোগে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ইমিগ্রেশন এনফোর্সমেন্ট: রাইটস অ্যান্ড প্রিপেয়ারডনেস’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ মাইকেল ই. পিস্টন। তিনি অভিবাসীদের মৌলিক অধিকার, সম্ভাব্য ঝুঁকি ও করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল’ অফিসের কুইন্স অফিসের সিইও লোকমান ভূঁইয়াসহ কমিউনিটির বিশিষ্ট প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা সেমিনারটিকে সময়োপযোগী ও তথ্যসমৃদ্ধ বলে অভিহিত করেন।
আয়োজকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে অভিবাসীদের মধ্যে সচেতনতা ও মানসিক প্রস্তুতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও নিয়মিত এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।