NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, ৪ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়। 

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন।

 

গাজা সিটির তুফাহ এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়; তার বুকে গুলির ক্ষত ছিল।

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়; যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন।

 

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২০০ জনের বেশি আহত হয়েছেন।