NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি?

মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন, পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ আশরাফ হাকিমি জিতেছেন শিরোপার ট্রেবল। প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে গত ৫২ বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাসহ বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছেন মরক্কোর অন্যতম সেরা রাইটব্যাক। এত সুসংবাদের ভিড়ে আরেকটি গুঞ্জন সামাজিক মাধ্যমে বেশ ডালপালা মেলছে। মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমির।

 

 

কিছুদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অব নেশন ফুটবল ম্যাচ দেখতে যান তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি নেটিজেনদের।

তার পরেই জল্পনা-কল্পনার শুরু। প্রেমে পড়েছেন নোরা ফাতেহি! 

 


 

বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সবারই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।

 

 

এই বিষয়ে নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি।  কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।