NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি ও পিঠা উৎসব উদযাপন


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ব্রঙ্কসে মিথান ড্যান্স একাডেমির বর্ষপূর্তি ও পিঠা উৎসব উদযাপন

নিউইয়র্কের ব্রঙ্কসে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান মিথান ড্যান্স একাডেমির উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জানুয়ারি (শনিবার) ব্রঙ্কসে অবস্থিত একাডেমির কার্যালয়ে দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের নৃত্যচর্চা ও পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য খেলাধুলা ও পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার পাশাপাশি পিঠা উৎসবে অংশ নিয়ে আগত অতিথিরা বাঙালি সংস্কৃতির স্বাদ উপভোগ করেন।

ব্রঙ্কসে স্বনামে প্রতিষ্ঠিত মিথান ড্যান্স একাডেমির লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে বাঙালি সংস্কৃতি ও নৃত্যকলার চর্চা ছড়িয়ে দেওয়া। সিলেটের মৌলভীবাজার জেলার অধিবাসী এবং বর্তমানে ব্রঙ্কসে বসবাসরত মিথান দেব সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে তাঁর নৃত্য প্রশিক্ষণ একাডেমিকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রত্যয়ী।

উল্লেখ্য, নৃত্যশিল্পী মিথান দেব দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পে একনিষ্ঠ সাধনা করে আসছেন। তিনি প্রয়াত নৃত্যগুরু অনুপ কুমার দাশের যোগ্য উত্তরসূরি হিসেবে পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর কোরিওগ্রাফি দর্শকদের মুগ্ধ করে। সম্প্রতি তিনি খ্যাতিমান নৃত্যগুরু আভা ভাট নাগ রায়ের অধীনে কথক নৃত্যের ওপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।