NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে।

আরাগচি বলেন, তেহরান তার সীমান্ত ‘দৃঢ়ভাবে রক্ষা’ করবে এবং যেকোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরানের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। 

অপরদিকে প্রিন্স ফয়সাল উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৃহস্পতিবার আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমকক্ষের সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেন, যেখানে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

এই ফোনালাপগুলো এমন এক সময়ে হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হয়েছে। 

তেহরান সতর্ক করে বলেছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে জানানো হয়েছে যে ‘ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে’, তবে তিনি সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।