NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের

চলতি মাসের ১৪ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। একে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত এই ১৫ সদস্যের দলে নিয়মিত সব খেলোয়াড়ই আছেন, নেই কোন চমক। বরাবরের মত অধিনায়কের দায়িত্বে আছেন উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। এছাড়া জাহানারা আলম, সালমা খাতুনরা রয়েছেন ১৫ সদস্যের দলে। 

বাছাই পর্ব খেলার আগে বাংলাদেশ মহিলা দল ৮ সেপ্টেম্বরে আবুধাবিতে একটি প্রি-ইভেন্ট কন্ডিশনিং ক্যাম্পে যাবে। যা শেষ হবে ১৩ সেপ্টেম্বরে।

এরপর বাংলাদেশ নামবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। আগামী ১৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন নিগাররা। এরপরের দিনই স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি। বাংলাদেশ নিজেদের প্রতিটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

বাংলাদেশ দলের স্কোয়াড: 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারাজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, সালমা খাতুন, লতা মণ্ডল, সাবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।