NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ডাকযোগে সরাসরি ইসিতে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসার কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সকল রিটার্নিং অফিসারদের দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী ১(এক) কপি প্রেরণ করবেন।

এক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত বিশেষ খামের মাধ্যমে সাধারণ ভোটকেন্দ্র হতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনার বিবরণী (ফরম-১৬) ও গণভোটের ভোট গণনার বিবরণী (ফরম-৩) এবং পোস্টাল ব্যালট পেপার গণনা কেন্দ্র হতে পোস্টাল ব্যালটে প্রদত্ত ভোট গণনার বিবরণী (ফরম-১৬ক) ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার গণনার বিবরণী (ফরম-৪) প্রেরণ করবেন।

সেজন্য প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে ১(এক)টি করে বিশেষ খাম সরবরাহ করতে হবে। ইতোমধ্যে এ বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয় হতে সংশ্লিষ্ট জেলায় সরবরাহ করা হয়েছে।

 

ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসাররা উক্ত ভোট গণনার বিবরণী বীমাকৃত ডাকযোগে অথবা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন এবং প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস হতে প্রাপ্তি স্বীকারও গ্রহণ করবেন। তবে তার জন্য প্রিজাইডিং অফিসার কর্তৃক অগ্রিম ডাকমাশূল পরিশোধ করার প্রয়োজন নেই অর্থাৎ প্রিজাইডিং অফিসারের উক্ত ভোটগণনার বিবরণী প্রেরণ করার জন্য নির্ধারিত খামে কোনো স্ট্যাম্প সংযোজনের প্রয়োজন হবে না।

প্রয়োজনীয় ডাক মাশুল ডাক বিভাগকে ‘বুক এডজাস্টমেন্ট’ এর মাধ্যমে পরিশাধ করা হবে। 

 

এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসার সুস্পষ্টভাবে নির্দেশনা দেবেন। প্রিজাইডিং অফিসাররা জেলা উপজেলার প্রধান পোস্ট অফিসে অথবা ভোটকেন্দ্রের নিকটতম সুবিধাজনক অন্য কোনো পোস্ট অফিসে উক্ত ভোটগণনার বিবরণী পোস্ট করবেন। ভোটগ্রহণের দিন উক্ত পোস্ট অফিসসমূহ সারা রাত প্রয়োজনবোধে পরদিন সকাল পর্যন্ত খোলা রেখে এবং তৎপরবর্তীতে অফিস সময়ের মধ্যে ডাকযোগে ভোটগণনার বিবরণী প্রেরণের বিশেষ খাম যাতে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তার জন্য নির্বাচন কমিশন সচিবালয় হতে ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য সকল রিটার্নিং অফিসারদের অনুরোধ করা করা হয়েছে।