NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিজের মেয়ের চেয়ে দুই বছরের বড় নারীকে বিয়ে, মুখ খুললেন হিরণ


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

নিজের মেয়ের চেয়ে দুই বছরের বড় নারীকে বিয়ে, মুখ খুললেন হিরণ

গত দুই সপ্তাহ ধরে হিরণের দ্বিতীয় বিয়ে-বিতর্কে সরগরম টলিপাড়া। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এক বিশেষ সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এত দিন তিনি কলকাতায় ছিলেন না, চেন্নাইয়েই ছিলেন। হিরণের বক্তব্য, ‘যে বিষয় বিচারাধীন, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

আদালতের অসম্মান করতে পারি না।’

 

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে সামাজিকমাধ্যমে বারাণসীতে হিরণের দ্বিতীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এর পর তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি এবং তাঁদের ১৯ বছরের কন্যাসন্তান রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় মামলাও দায়ের হয়।

 

 

বিতর্কের মাঝেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি দাবি করেন, পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা এবং বিষয়টি অনিন্দিতা জানতেন। পরে সেই পোস্ট মুছে দেন তিনি। এত দিন নীরব থাকার পর হিরণ জানালেন, আপাতত রাজনৈতিক কাজের জন্য কলকাতাতেই থাকবেন তিনি।