NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আট বছর পর কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

আট বছর পর কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল

২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের স্বপ্ন আরো জোরাল করল আর্সেনাল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে গানাররা।

প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। ৯৭তম মিনিটে বদলি খেলোয়াড় কাই হাভার্ডজ গোল করে নিশ্চিত করেন আর্সেনালের ফাইনাল টিকিট।

গোলরক্ষক রবার্ট সানচেজকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় নেওয়া তার শটে স্তব্ধ হয়ে যায় চেলসি শিবির।

 

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক কৌশলে খেলায় প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর চেলসি কোচ লিয়াম রোজেনিয়র আক্রমণ বাড়াতে এস্তেভাও ও কোল পালমারকে নামালেও আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ব্লুজরা।

 

এই জয়ের মাধ্যমে আর্সেনাল পৌঁছে গেল কারাবাও কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। আগামী মাসে ঐতিহ্যবাহী উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

মিকেল আর্তেতার দল বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে এবং এখনো তিনটি কাপ প্রতিযোগিতায় টিকে আছে। সব মিলিয়ে মৌসুমের শেষভাগে আর্সেনালের সামনে বড় সাফল্যের হাতছানি।

 

উল্লেখ্য, আর্সেনালের সর্বশেষ বড় শিরোপা ছিল চেলসির বিপক্ষে এফএ কাপ জয়। আর লিগ কাপের ফাইনালে তারা শেষবার উঠেছিল ২০১৮ সালে।