NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, মাত্রই জানলেন ডোনাল্ড ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, মাত্রই জানলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন মুলুকে ক্রিকেট এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। জনপ্রিয় খেলার দিক থেকেও দেশটিতে ক্রিকেট অনেক পিছিয়ে। 
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু যুক্তরাষ্ট্র খেলছে, তাই ক্রিকেট নিয়ে সেখানে কিছুটা হলেও আগ্রহ থাকবে, এমনটা প্রত্যাশিতই।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেও ফেলেছে।

মুম্বাইয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের কাছে তারা ২৯ রানে হেরেছে। অথচ বিশ্বকাপ যে শুরু হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন অনেক পরে! তবে যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানাতে ভুলেননি ট্রাম্প।

 

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল ট্রাম্প লিখেছেন, ‘আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা! আমাদের দলটি খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

দলটির পরের ম্যাচ আগামীকাল (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে।