NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেড় লাখের হোটেল রুম দেড় টাকায় বুকিং, হ্যাকিংকাণ্ডে গ্রেপ্তার তরুণ


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

দেড় লাখের হোটেল রুম দেড় টাকায় বুকিং, হ্যাকিংকাণ্ডে গ্রেপ্তার তরুণ

স্পেনের পুলিশ জানিয়েছে, তারা ২০ বছর বয়সী এক তরুণকে বুধবার গ্রেপ্তার করেছে। ওই তরুণ একটি হোটেল বুকিং ওয়েবসাইট হ্যাক করে একটি বিলাসবহুল কক্ষ মাত্র এক সেন্ট (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৩০ টাকা) দিয়ে বুক করেছিলেন।  

পুলিশের ধারণা, অভিযুক্ত ওই ব্যক্তি ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেমে কারসাজি করেন। তিনি ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের যাচাই প্রক্রিয়া পরিবর্তন করেন, যাতে বুকিং সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে বলে  ওয়েবসাইটে দেখা যায়।

 

কিন্তু বাস্তবে যেখানে ওই কক্ষের প্রতি রাতের ভাড়া এক হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা), সেখানে মাত্র এক সেন্ট করে টাকা কাটা হত।

কর্তৃপক্ষ এই ধরনের সাইবার অপরাধ এবারই প্রথম বলে জানিয়েছে । 

স্পেনের জাতীয় পুলিশ জানায়, ‘এই সাইবার হামলাটি বিশেষভাবে পেমেন্ট যাচাই ব্যবস্থা বদলানোর জন্য করা হয়েছিল। এ পদ্ধতিতে অপরাধের ঘটনা এই প্রথম ধরা পড়েছে।

হোটেলে থাকার সময় ওই যুবক মিনিবারের জিনিসপত্রও ব্যবহার করতেন এবং মাঝে মাঝে সেগুলোর বিল পরিশোধ না করেই চলে যেতেন।’ 

 

গ্রেপ্তারের সময় তিনি মাদ্রিদের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন। সেখানে চার রাতের জন্য মোট চার হাজার ইউরোর বুকিং ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট হোটেলের ২০ হাজার ইউরোর বেশি ক্ষতি হয়েছে।

 

চলতি মাসের শুরুতে একটি অনলাইন বুকিং ওয়েবসাইট সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ জানানোর পর তারা তদন্ত শুরু করেন। 

শুরুতে লেনদেনগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে মনে হলেও, কয়েক দিন পর পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে পরিশোধিত অর্থ হোটেল কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর অনিয়মটি ধরা পড়ে।