NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে এফ আলী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

নিউইয়র্কে এফ আলী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে এফ. আলী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ইন্ডিয়ান গ্রিলে এফ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার শাহজাহান শেখের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এফ আলী ফাউন্ডেশনের সদস্য মামুন, মবিন ও মঈন, ইমাম টি নাদু, কমিউনিটি এক্টিভিস্ট আবুল কালাম, কাজী ফেরদৌস, আতাউর রহমান, ফাওজি মৌলভী, সাইদো কামারো প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া মাহফিলে ইমাম আবু বকর রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজ জীবন পরিচালনায় আল্লাহ রাব্বুল আল আমিনের রহমত কামনা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।