NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ ও আনন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ ও আনন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত

নিউইয়র্ক : জাতিসংঘের সদর দফতরের সামনে বাংলাদেশ সময়ের সাথে মিলিয়ে নিউ ইয়র্কে একুশ ও আনন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হয়। উপস্থিত সর্বকণিষ্ঠ শিশুর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একটানা দীর্ঘ্ ৩৫ বছর জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ উদযাপিত হয়। প্রচন্ড বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার মধ্যে সম্মিলিত কন্ঠে ভাষা দিবসের গান, কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার পরিচালনায় অনুষ্ঠিত আলোাচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের অবসরপ্রাপ্ত সিনিয়র অর্থনীতিবিদ ও নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ২০২৬ সালের আহ্বায়ক ড. নজরুল ইসলাম, বাঙালির চেতনা মঞ্জের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আহমেদ, ব্রঙ্কস সোসাইটির জহির উদ্দীন ও বিজয় সাহা।
জাতিসংঘের সামনে ৩৫ বছর একুশ উদযাপন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী একটি ভিডিও বার্তা প্রদাণ করেছেন। তাঁর শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য ‘‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস, আর ভবিষ্যতের অঙ্গীকার।’’ বার্তাটি পাঠ করেন আয়োজক সংগঠনের পক্ষে কমিউিনিটি ওয়ার্কার ছাখাওয়াৎ আলী।
ড. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে ১৯৯২ সাল থেকে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ উদযাপন এবং বইমেলা শুরুর গুরুত¦ আরোপ এবং পরবর্তীতে প্রবাস জীবনে তার প্রভাব বিস্তারের কথা তুলে ধরেন। ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরেন।
মোহাম্মদ শাহীন হোসেন এর পরিচালনায় ৩টি একুশের গানের একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। আমার ভাইয়ের রত্তে রাঙানো একুশে ফেব্রয়ারি রাষ্ট্র ভাষা আন্দোলনও করিলিরে বাঙালি ও দাম দিয়ে কিনেছি বাংলা-কারো দানে পাওয়া নয় গানগুলো সম্মিলিত কন্ঠে পরিবেশিত হয়। তবলায় ছিলেন হারাধন কর্মকার। ধন ধান্যে পুষ্পে ভরা গানটি গীটার বাজিয়ে পরিবেশন করেন কাব্য। ‘একুশ আগুণ রঙোগর পাখী’ -কবিতা আবৃত্তি করেন ভাষা সাহা। বৈরী আবহাওয়ার মধ্যে নতুন প্রজন্¥ের ধীরাজ, কৃতী ও শ্যামার একুৃশের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসা ছিল উল্লেখ করার মত। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিত সাহা নবনির্বাচিত সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে এই উপলক্ষে বাণী প্রদাণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। টাইমস স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক নিরুপমা সাহা ব্রঙ্কস সোসাইটি, জন জে কলেজ বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন, বাঙালীর চেতনা মঞ্চ, মুক্তধারা ফাউন্ডেশন , আবাহনী ক্লাব ছাড়াও মিটি মেয়র অফিসের সারা রওশন, কমিউনিটি একটিভিস্ট শক্তি দাস গুপ্তসহ অনেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।