NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের পরিকল্পনা করছেন। তবে এক বিস্তারিত বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মালিক বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

বিশেষ করে তার বর্তমান স্ত্রী সানা জাভেদকে নিয়ে কটূক্তি ও ট্রলিংয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ‘আমার নীরবতাকে যেন দুর্বলতা ভেবে নেওয়া হয়েছে। কিন্তু যখন বিষয়টি পরিবারকে প্রভাবিত করে, তখন চুপ থাকা সম্ভব নয়।’

 

 

উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে মালিকের বৈবাহিক সম্পর্ক ২০২৩ সালে পারস্পরিক সম্মতিতে শেষ হয়।

তাদের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে একান্ত নিকাহ অনুষ্ঠানে সানা জাভেদকে বিয়ে করেন তিনি। এর আগে ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন তিনি। 

 

বিবৃতিতে মালিক বলেন, ‘২০২৩ সালের শুরুর দিকেই আমার দ্বিতীয় বিবাহের ইতি ঘটে।

পারস্পরিক সম্মতিতে আমরা সন্তানের সহ-অভিভাবকত্বে থাকার সিদ্ধান্ত নিই। এরপরই আমি পুনরায় বিয়ে করি। পরিবারকে সম্মান জানিয়ে আমি সবসময় ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চেয়েছি। কিন্তু আমার নীরবতাকে যেন সহজভাবে নেওয়া হয়েছে।’

 

তিনি আরো বলেন, তার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে, যখন এসব ভুয়া ও ভিত্তিহীন খবর পড়তে পারে।

এ কারণেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

 

‘বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাকে বলতেই হচ্ছে। আমার ছেলে এখন এমন বয়সে, যখন সে এসব মিথ্যা ও মনগড়া গল্প পড়তে পারে, যেগুলো কেবল কিছু ভিউ আর সামান্য আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এসব ভিত্তিহীন অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে,’—যোগ করেন মালিক।

সবশেষে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে মালিক হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার টিম আইনি ব্যবস্থা নেবে।

‘দায়িত্বশীল আচরণ করুন; কয়েকটা লাইক-ভিউয়ের চেয়ে জীবনে আরো অনেক কিছু আছে। আপনাদের মতো আমিও একটি পরিবার নিয়ে বাঁচি। আশা করি আমার এই বার্তাকে ইতিবাচকভাবে নেওয়া হবে এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান-রসিকতা বন্ধ হবে। তা না হলে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে,’—বলেন তিনি।