NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মুক্তিতে বাধা নেই ঈদের ৫ সিনেমার


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

মুক্তিতে বাধা নেই ঈদের ৫ সিনেমার

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি শুরু করতে আর কোনো বাধা নেই।

 

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার এই পাঁচটি সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে শাকিব খান-কে; তার সঙ্গে রয়েছেন ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ। আর রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত। 

 

অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফয়ান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনয় করেছেন। এ ছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

 

 

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মধ্য দিয়ে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল।