NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপ পরিচালনায় ৫০ দেশের রেফারি, আর্জেন্টিনা-ব্রাজিল থেকে সর্বোচ্চ


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

বিশ্বকাপ পরিচালনায় ৫০ দেশের রেফারি, আর্জেন্টিনা-ব্রাজিল থেকে সর্বোচ্চ

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুরু হবে আগামী ১১ জুন।

ফিফা ঘোষিত ‘ফিফা টিম ওয়ান’-এ জায়গা পেয়েছেন মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর)। বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে বাছাই করা হয়েছে এই কর্মকর্তাদের, যা বৈশ্বিক প্রতিনিধিত্বের এক অনন্য উদাহরণ।

 

 

এবারের তালিকায় নারী কর্মকর্তাদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও ছয়জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেফারিদের তালিকায় আছেন বেশ কিছু পরিচিত নাম। যেমন, পোল্যান্ডের সিমন মারচিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার, ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁসহ বিশ্বের শীর্ষ ম্যাচ কর্মকর্তারা।

 

দেশভিত্তিক প্রতিনিধিত্বে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অন্তর্ভুক্ত হয়েছেন।