NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

আবার খুলে দিয়েছে ইসরায়েল। আলজাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা মসজিদের ফটক দিয়ে দলে দলে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি সকালের নামাজে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে জনসাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল অথবা খুব সীমিতসংখ্যক মানুষ ঢোকার অনুমতি পেত।
যুদ্ধবিরতির পর এসব স্থান ফের খুলে দেওয়া হয়েছে। ইসরায়েল প্রায়ই এসব স্থানে বিধিনিষেধ আরোপ করে, বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে। 

অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ভোর থেকে আল-আকসার দরজা সব মুসল্লির জন্য আবার খুলে দেওয়া হয়েছে। মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

আগের একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রার্থনার জায়গা পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিচ্ছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল বুধবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেমের মসজিদ ও চার্চ অব দ্য হোলি সেপালকার খুলে দেওয়ার ঘোষণা দেয়। ইসরায়েলি পুলিশ জানায়, ‘ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশনা’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেরুজালেমের পুরনো শহরে শত শত পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।