NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের
Logo
logo

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৬ এএম

>
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি
 
 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল রামাল্লার কাছে ইসরায়েল বাহিনী এক গ্রেপ্তার অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক ফিলিস্তিনি নিহত হন। তাৎক্ষণিক এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাঁজোয়া যানগুলোতে একদল ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করছিল। থেমে থেমে গুলির শব্দও শোনা যায়।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, অভিযানে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। সামরিক বাহিনী ও পুলিশের বিবৃতি অনুযায়ী, গতকালের অভিযানে ‘সন্ত্রাসী’ সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে।

এর আগে গতকাল মুহাম্মদ হাসান মুহাম্মদ আসাফ নামের ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি আইনজীবীও ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের তথ্য সংরক্ষণ ও এর বিরুদ্ধে লবিং করে আসা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের একটি বিভাগে কাজ করতেন আসাফ। বুকে গুলি করে তাঁকে নাবলুসে হত্যা করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘোতি বলেন, ‘এসব হত্যাকাণ্ড বিপজ্জনক উসকানি। আমার মনে হয়, এই সংঘাত বড় ধরনের ইন্তিফাদায় রূপ নিতে পারে।’ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গত তিন সপ্তাহে ইসরায়েলে ৪টি হামলায় ১৪ জন নিহত হন। এসব হামলার পর পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েল। এসব হামলার মধ্যেই মধ্য তেল আবিবে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে।