NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্রেমের শহর মাতাতে যাচ্ছে মিমের ‘পরাণ’


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০২:৩১ এএম

>
প্রেমের শহর মাতাতে যাচ্ছে মিমের ‘পরাণ’

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’-এর জয়জয়কার চলছেই। তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা যারাই দেখছেন, তারাই প্রশংসা করছেন। দেশ জুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া সিনেমাটি বিদেশেও রাজত্ব করছে।

এরইমধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা মুগ্ধ হয়েছেন ‘পরাণ’ দেখে। এবার প্রেমের শহর হিসেবে খ্যাত ফ্রান্সের প্যারিসে যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি।

প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘পরাণ’। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সেখানকার ‘পাতে দ্য লা ভিলেত’ সিনেমা হলে এটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ হলে দেখানো হবে সিনেমাটি।

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজ, মিম ও ইয়াশ রোহান

প্যারিসে সিনেমাটি পরিবেশনের দায়িত্বে রয়েছে ‘দেশি এন্টারটেইনমেন্ট’ নামক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে ‘পরাণ’-এর টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে তারা। 

এদিকে, চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও ‘পরাণ’ মুক্তি পাবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস।

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। এর কেন্দ্রীয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু প্রমুখ।