NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সহজ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

সহজ জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

দিনটা বাংলাদেশের। মেয়েদের পর এবার ছেলেরাও জিতল। শ্রীলঙ্কার বিপক্ষে রাজশাহীতে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

 

মিরপুরে ৮৭ বল হাতে রেখে পাওয়া সহজ জয়ে সিরিজেও ফিরেছে বাংলাদেশ। আজ হারলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতত নিউজিল্যান্ড। তবে সেটা হতে দেননি নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা। তিনজনের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে বাংলাদেশ।

 

বোলিংয়ে নাহিদ ৫ উইকেট নেওয়ার পর রান তাড়ায় জোড়া ফিফটি করেছেন তানজিদ তামিম ও শান্ত। যদিও ১৯৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই ফেরেন গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান (৮ রান)। দ্রুতই বাংলাদেশি ওপেনারকে অনুসরণ করেন প্রায় এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া সৌম্য সরকার (৮ রান)।

তবে শুরুর ধাক্কা দারুণভাবে সামলান তানজিদ তামিম ও শান্ত। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে জয়ের কাজটা সহজ করে দেন তারা। যদিও দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।

 

ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ৭৬ রান করে ফেরেন তানজিদ তামিম। ১৩১.০৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ১০ চার ও ৪ ছক্কায়।

শান্ত অবশ্য আউট হননি। তীব্র গরমে ক্র্যাম্প করায় কাঁটায় কাঁটায় ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। টেস্ট অধিনায়ক ক্যারিয়ারের ১১তম ওয়ানডে ফিফটি পেয়েছেন ১৩ ইনিংস পর। শান্ত চোট নিয়ে মাঠ ছাড়ার পরে জয়ের কাজটা সারেন তাওহিদ হৃদয় ও মিরাজ। হৃদয়ের ৩০ রানের বিপরীতে অধিনায়ক ৮ রানে অপরাজিত থাকেন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জাইডেন লিনক্স।

 

জয়ের অর্ধেক কাজটা অবশ্য আগেই সেরে রাখেন নাহিদ। ২৩ বছর বয়সী পেসারের গতি ও বাউন্সারের কাছে পরাস্ত হয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শেষ পর‌্যন্ত তারা দুই শ ছুঁই ছুঁই স্কোরটা পায় নিক কেলির সৌজন্যে। ওপেনিংয়ে নেমে ৮৩ রানের ইনিংস খেলেছেন কিউই ওপেনার। অতিথিদের আরও ৫ ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করলেও কেউই নূন্যতম বিশ রান করতে পারেননি।

শুরুর পর শেষ দিকে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। তার আজকের বোলিং ফিগার ১০ ওভার শেষে ১ মেডেন। আর রান খরচ করেছেন ৩২। ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি মিরপুরেই গড়েছেন, গত মার্চে পাকিস্তানের বিপক্ষে। আগুণ ঝরানো বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশি পেসার।