NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্র এবং ওই ভবনে থাকা বুকশপ বাতিঘর থেকে বই কিনলেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।  

শনিবার (২৫ এপ্রিল) বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন যুগান্তরকে বলেন, দুপুরে বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে জাইমা রহমান এসেছিলেন। তিনি প্রায় ৪০ মিনিট লাইব্রেরি ঘুরে দেখেন। কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। তিনি সেলফে সাজানো দলিলগুলোর ছবিও তুলে নিয়েছেন। এছাড়া অনেক পুরোনো বই, যেগুলো এখন দুর্লভ সেগুলো যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেছেন।

মনির হোসেনের ভাষ্য, ইতিহাস প্রধানমন্ত্রীর মেয়ের পছন্দের বিষয় এবং সেটা তিনি ইতিহাস কালেকশন দেখে প্রকাশ করেছেন। কেন্দ্রের পাঠচক্রের কথা শুনে তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন। প্রতিমাসে ‘পূর্ণিমা সন্ধ্যা’ আয়োজন করা হয় শুনে তিনি সেখানে আসার ইচ্ছাও প্রকাশ করেন। ঢাকার ভেতরে এত সুন্দর একটি লাইব্রেরি আছে দেখে তিনি মুগ্ধ হয়েছেন।    

এ সময় বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে তার অনেক পছন্দের সংগ্রহ দেখে তিনি সদস্য হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।  

 

 

বিশ্বসাহিত্যকেন্দ্রের মনির হোসেন আরও জানান, জাইমা কেন্দ্রের প্রকাশনা বিক্রয় সেন্টারও পরিদর্শন করেন। কেন্দ্রের প্রকাশনা বিশেষ করে বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ, রিডিং ফর প্লেজার সিরিজ, কিশোর আনন্দ সিরিজ এবং বিভিন্ন দেশের অনুবাদ সাহিত্য দেখেন। পরে বাঙালির ইতিহাসচিন্তা (১৮ খণ্ড), রিডিং ফর প্লেজার সিরিজ (২০ খণ্ড) ও শিশু-কিশোরদের উপযোগী আরও কিছু বই কেনেন।

অন্যদিকে একই ভবনে থাকা বুক শপ বাতিঘরে যান এবং অনেক বই কেনেন। 

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ যুগান্তকে জানান, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বইও আছে। সংগ্রহ করেছেন গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রোকেয়া সাখাওয়াৎ হোসেনের বই। সাংবাদিক নূরুল কবিরের লেখা বইসহ দেশি-বিদেশি অনুবাদের গ্রন্থও সংগ্রহ করেছেন জাইমা রহমান।