NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক

সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছেন দুই ভারতীয় সাংবাদিক—আনন্দ আর কে এবং সুপর্ণা শর্মা। ব্লুমবার্গে প্রকাশিত তাদের কাজ ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্ট্রি’ বিভাগে এই সম্মান অর্জন করে।

মুম্বাইয়ের বাসিন্দা আনন্দ পেশায় ভিজ্যুয়াল শিল্পী, যিনি চিত্রকর্মের মাধ্যমে জটিল বিষয়কে তুলে ধরেন। অন্যদিকে সুপর্ণা শর্মা একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স সাংবাদিক; প্রায় তিন দশক ধরে তিনি অপরাধ জগত, দুর্যোগ এবং দুর্নীতি নিয়ে কাজ করছেন।

 

 

তাদের প্রতিবেদনে দেখানো হয়েছে, কিভাবে প্রতারক চক্র নিজেদের সরকারি কর্মকর্তা, পুলিশ বা তদন্তকারী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। মানুষের ভয়, অনিশ্চয়তা ও বিভ্রান্তিকে কাজে লাগিয়েই এই সাইবার জালিয়াতি পরিচালিত হয়—যা তাদের অনুসন্ধানে স্পষ্টভাবে উঠে এসেছে।

এই বিভাগে আনন্দ ও সুপর্ণার সঙ্গে পুলিৎজার পুরস্কার জিতেছেন কানাডার সাংবাদিক নাটালি ওবিকো পিয়ারসন। ফাইনালিস্ট ছিলেন বাঙালি সাংবাদিক দেবজ্যোতি ঘোষাল, যিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার প্রতারণা ও মানব পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন।

তার প্রতিবেদনে দেখানো হয়, কিভাবে বিভিন্ন দেশের মানুষকে জোরপূর্বক আটকে রেখে প্রতারণামূলক কাজে ব্যবহার করা হয়।

 

এ ছাড়া ‘ইন্টারন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে পুরস্কার জিতেছেন হ্যানয়-ভিত্তিক বাঙালি সাংবাদিক অনিরুদ্ধ ঘোষাল। তার প্রতিবেদনে উঠে এসেছে, কিভাবে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রযুক্তির সহায়তায় নজরদারি জোরদার করছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, সাংবাদিকতা ও সাহিত্যের অন্যতম সর্বোচ্চ সম্মাননা পুলিৎজার পুরস্কার, যা পরিচালনা করে কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম।