NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিজয়ের শপথ গ্রহণের পরেই তৃষার পোস্টে প্রেমের বার্তা


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

বিজয়ের শপথ গ্রহণের পরেই তৃষার পোস্টে প্রেমের বার্তা

দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণান ও থালাপতি বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। তবে এবার বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানের পর তৃষার একটি সামাজিকমাধ্যম পোস্ট ঘিরে ফের জোরালো হয়েছে প্রেমের আলোচনা।

 

সম্প্রতি শপথগ্রহণ অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তৃষা। অনুষ্ঠানে বিজয় শপথ নেওয়ার সময় দর্শকাসনে বসে আবেগাপ্লুত দেখা যায় অভিনেত্রীকে। সেই মুহূর্তের একাধিক ছবি পরে সামাজিকমাধ্যমে পোস্ট করেন তিনি। 

আর ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা সবসময়ই জোরালো।

 

তৃষার এই বার্তা ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের প্রশ্ন, তবে কি এতদিনের গুঞ্জন এবার প্রকাশ্যে রূপ নিতে চলেছে? বিজয়ের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে কি ব্যক্তিগত জীবনেও আসতে চলেছে নতুন মোড়?

এদিন তৃষার সাজও ছিল আলোচনায়। সোনালি নকশার ব্লাউজের সঙ্গে সি-ফোম সবুজ শাড়ি, খোঁপায় সাদা গাজরা, হালকা মেকআপ ও মানানসই গয়নায় ঐতিহ্যবাহী লুকে ধরা দেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গেই বসেছিলেন তৃষা ও তার মা উমা কৃষ্ণন।

বিজয়ের সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা-ও।

 

এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনেও তৃষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, বিজয়ের রাজনৈতিক যাত্রায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন অভিনেত্রীও।

শুধু এই পোস্টই নয়, নির্বাচনের ফল প্রকাশের দিন মন্দিরে পূজা দেওয়ার পর বিজয়ের বাড়িতে তৃষার প্রবেশও নজর কেড়েছিল ভক্তদের। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরো জোরালো হয়।