NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরানের প্রস্তাব মানা ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই : গালিবাফ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ইরানের প্রস্তাব মানা ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই : গালিবাফ

চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। এই প্রস্তাব মেনে নিতে যত দেরি হবে, তত বেশি খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

 

 

এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘ইরানের ১৪ দফা প্রস্তাবে দেশটির জনগণের যে অধিকারের কথা বলা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি স্পষ্ট করে আরো বলেন, এই প্রস্তাবের বাইরে অন্য কোনো পথ বেছে নিলে তা কোনো ফল বয়ে আনবে না। বরং যুক্তরাষ্ট্রকে একের পর এক ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

 

হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার বলেন, ‘ওয়াশিংটন এই প্রস্তাব মেনে নিতে যত দেরি করবে, মার্কিন করদাতাদের তত বেশি খেসারত দিতে হবে।’