NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বার্সেলোনাকে ৭৬০০ কোটি টাকা খরচের অনুমতি দিল লা লিগা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ পিএম

>
বার্সেলোনাকে ৭৬০০ কোটি টাকা খরচের অনুমতি দিল লা লিগা

অবশেষে লা লিগার কাছ থেকে সুখবর পেল বার্সেলোনা। খরচের ক্ষেত্রে ক্লাবটির ওপর আরোপিত বাঁধন কিছুটা ঢিলে করেছে লিগ কর্তৃপক্ষ। বার্সেলোনার খরচের পরিমাণ বাড়ানোর অনুমতি দিয়েছে তারা। 

বেশ কয়েক বছর ধরেই বার্সেলোনার ওপর একের পর এক বিধিনিষেধ জারি করেছে লা লিগা। সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার আয়ের চেয়ে ব্যয় অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় ক্লাবের হিসেবে গড়মিল তৈরি হয়। হু হু করে বাড়তে থাকে দেনা। এমন অবস্থায় লা লিগার বিধিনিষেধের কারণে বেশ বিপদেই পরে ক্লাবটি। ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির আকস্মিক বিদায়ের নেপথ্যেও লা লিগার বিধিনিষেধের প্রভাব ছিল।

দলবদলের বাজারে নতুন খেলোয়াড় দলে টানতে অর্থ সংকটের বিষয়টিও প্রকট হয়ে ওঠে। শেষ পর্যন্ত আয়-ব্যয়ের খতিয়ান ঠিক করতে ক্লাবটিকে তহবিল সংগ্রহের অভিযানেই নামতে হয়। শুরুতে ক্লাবের সিনিয়র এবং উচ্চ বেতনভুক্ত খেলোয়াড়দের হয় ক্লাব ছাড়া করা নয়ত বেতন কর্তনে বাধ্য করার চেষ্টা করে বার্সেলোনা। তাতে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিদায় জানিয়ে বেতন-ভাতার হিসাব ঠিক করে বার্সেলোনা।

আর দলবদলের বাজারে অর্থ ব্যয়ের সক্ষমতা বাড়ানোর সঙ্গে আয় বাড়াতে ক্লাবের সম্পদের একটি অংশও বেচে দেয় বার্সেলোনা। ক্লাবের স্টুডিও থেকে শুরু করে টিভি স্বত্ব বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে তারা। এই পদক্ষেপগুলোর মাধ্যমে ক্লাবের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত বার্সার প্রতি সদয় হল লা লিগা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) লা লিগা কর্তৃপক্ষ জানায়, ২০২২-২৩ মৌসুমের জন্য বার্সেলোনার ব্যয়ের সক্ষমতাকে ৮০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৭ হাজার ৬০০ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর ফলে আয়-ব্যয়ের হিসাবে ঘাটতি থেকে রেহাই পেল তারা।

তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের পরও বার্সেলোনাকে বেতন-ভাতার পেছনে তাদের খরচ কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে পরের মৌসুমেও তারা এই ব্যয়ের সক্ষমতা ধরে রাখতে পারে।

ঐতিহাসিকভাবে লা লিগার অন্যতম সফল ও জনপ্রিয় ক্লাব হওয়াতে বার্সেলোনা কোনো বাড়তি সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তেবাস সংবাদমাধ্যমকে বলেন, ‘মোটেই না। স্পেনের সব ক্লাবের জন্য একই নিয়ম প্রযোজ্য। কুন্দের নিবন্ধনের জন্য বার্সেলোনা সভাপতিকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিতে হয়েছিল।’

অদূর ভবিষ্যতে বার্সেলোনার দেউলিয়া হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেন লা লিগা প্রধান, ‘দেউলিয়া হওয়ার ঝুঁকি আছে নাকি? আমার মনে হয় না, একেবারেই না। তাদের বেতন-ভাতার অঙ্ক অনেক বড়, তবে একইসঙ্গে তাদের ইকুইটিও আছে। তবে তাদের এখনো বেতন-ভাতার বিল কমিয়ে আনতে হবে।’