NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে


Shibbir Ahmed   প্রকাশিত:  ২৩ মে, ২০২৬, ০৮:০৫ পিএম

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে

ওয়াশিংটন ডিসি: প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসন শুক্রবার ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি প্রদানকারী গ্রিন কার্ড পেতে আগ্রহী অধিকাংশ বিদেশি নাগরিককে এখন থেকে নিজ নিজ দেশ থেকেই আবেদন করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর মুখপাত্র জ্যাক কেইলার এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি গ্রিন কার্ড পেতে চান, তবে বিশেষ পরিস্থিতি ছাড়া তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।’

কাহলার বলেন, ‘শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীদের মতো অ-অভিবাসীরা স্বল্প সময় ও নির্দিষ্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসেন।’ তিনি বলেন, ‘আমাদের ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে তাদের সফর শেষ হলে তারা ফিরে যান। তাদের এই সফর গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করার কথা নয়।’

দ্য ওয়াশিংটনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতি বছর ১০ লাখেরও বেশি গ্রিন কার্ড প্রদান করে এবং এতদিন পর্যন্ত আবেদনকারীদের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন। কেইলার বলেন, গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকে আবেদন করানোর ফলে ‘যারা স্থায়ী বসবাসের অনুমতি না পেয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার চেষ্টা করেন, তাদের খুঁজে বের করে বহিষ্কারের প্রয়োজন কমবে।’

তিনি জানান, বিদেশে অবস্থিত মার্কিন কনস্যুলার অফিসগুলোর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট এসব গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া পরিচালনা করবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় লাখ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসন যুক্তরাষ্ট্রে বৈধভাবে স্থায়ী বসবাসের কয়েকটি পথও বন্ধ করে দিয়েছে।