NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লন্ডনে পরিচারকদের জন্য ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম ও তার স্বামী


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ১০:০৫ এএম

লন্ডনে পরিচারকদের জন্য ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম ও তার স্বামী

লন্ডনে নিজেদের বাড়ির পরিচারকদের (স্টাফ) থাকার জন্য একসঙ্গে পাঁচটি ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৫১ কোটি টাকা (৪০ লাখ পাউন্ড)।

আর এই ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করেই লন্ডনের ওই অভিজাত এলাকার প্রতিবেশীদের তুমুল ক্ষোভ ও আপত্তির মুখে পড়েছেন এই তারকা দম্পতি।

 

বিয়ের পর মুম্বাই ছেড়ে লন্ডনের নটিং হিল এলাকায় সংসার পেতেছেন সোনম। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়া এই অভিনেত্রী স্বামী ও দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকেন। নটিং হিল সংলগ্ন এলাকার ওই বহুতল ভবনে সোনম ও আনন্দ ফ্ল্যাটগুলো কেনার পর থেকেই সেখানকার অন্য বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করছেন।

প্রতিবেশীদের অভিযোগ, তারকা দম্পতি এই ফ্ল্যাটগুলোকে ‘সামাজিক আবাসনে’ (সোশ্যাল হাউজিং) পরিণত করতে চাইছেন। তাদের আশঙ্কা, পরিচারকরা সেখানে এসে থাকতে শুরু করলে ওই ভবনের অভিজাত পরিবেশ নষ্ট হবে, নোংরা হবে ও সামাজিক শ্রেণিবৈষম্য তৈরি হবে।

 

ওই আবাসনের এক ফ্ল্যাট মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এখানে একটি শান্ত পরিবেশ গড়ে তুলেছিলাম, যা এখন বদলে যাচ্ছে। একজন কোটিপতি এসে আমাদের বাড়িকে নিজের খেলার মাঠ বানাতে চাইছেন।

সংস্কার কাজের আড়ালে যেভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

 

বছর তিনেক আগে লন্ডনের নটিং হিলে প্রায় ২৭১ কোটি টাকা দিয়ে একটি প্রাসাদসম বাড়ি কিনেছিলেন সোনম ও আনন্দ। এবার কিনলেন পরিচারকদের জন্য এই ফ্ল্যাটগুলো। তবে প্রতিবেশীদের এই তীব্র আপত্তি ও অভিযোগের মুখে পড়লেও সোনম কাপুর বা আনন্দ আহুজা—কারো পক্ষ থেকেই এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : আনন্দবাজার