NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক কার্যক্রম টানা সাত দিন বন্ধ ঘোষনা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক কার্যক্রম টানা সাত দিন বন্ধ ঘোষনা

রিপোর্টার,সাতক্ষীরা//

ঈদুল আজহা উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে টানা সাত দিন । তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) থেকে আগামী  ৩১ মে রোববার পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে সাতক্ষীরার ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।   

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে বন্দরের পণ্য পরিবহন, লোড-আনলোড এবং সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় নিয়ে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ভাবে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, ছুটির এই সময়ে বন্দরে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ঈদের ছুটি শেষে আগামী পহেলা জুন সোমবার থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার অব্যাহত থাকবে । পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতি থাকলেও বন্দরের সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। পহেলা জুন থেকে বন্দরের সব কার্যক্রম আবারও পুরোদমে চালু হবে।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক পরিবেশে কিছুটা স্থবিরতা দেখা দিলেও ছুটি শেষে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।##