NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস আর নেই


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৬, ১০:০৫ এএম

অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস আর নেই

হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র সম্পাদক এবং অস্কারজয়ী মার্সিয়া লুকাস আর নেই। ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত এই নির্মাতা স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 

পরিবারের আইনজীবীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে মেটাস্ট্যাটিক ক্যান্সারে ভুগছিলেন মার্সিয়া লুকাস। গত বুধবার ক্যালিফোর্নিয়ার র‍্যাঞ্চো মিরাজে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মার্সিয়া লুকাস ১৯৬৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ‘স্টার ওয়ার্স’ স্রষ্টা জর্জ লুকাসের স্ত্রী ছিলেন।

এই সময়ের মধ্যে তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে কাজ করেন।

 

১৯৭৭ সালের মূল ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্সিয়া। এছাড়া ‘রিটার্ন অব দ্য জেডাই’, ‘টিএইচএক্স ১১৩৮’ এবং ‘আমেরিকান গ্রাফিতি’সহ একাধিক চলচ্চিত্রের সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি।

শুধু জর্জ লুকাসের কাজেই নয়, খ্যাতিমান নির্মাতা মার্টিন স্করসেসির বেশ কয়েকটি আলোচিত সিনেমার সম্পাদনা দলেও ছিলেন মার্সিয়া লুকাস।