NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরানের ৩ শহরে হবে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৬, ০৮:০৬ এএম

ইরানের ৩ শহরে হবে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আয়োজন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায়ের জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ তিন শহরে এসব অনুষ্ঠানের আয়োজন হবে এবং এতে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

 

ইসলামি রীতি অনুযায়ী সাধারণত মৃত্যুর কয়েক দিনের মধ্যেই দাফন সম্পন্ন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে নিজ বাসভবনে হামলায় নিহত হওয়ার পর খামেনির জানাজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। সে সময় ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং প্রয়োজনীয় প্রস্তুতির কারণে অনুষ্ঠান আয়োজন বিলম্বিত করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন) তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ জানান, তিন দিনের এই কর্মসূচির মধ্যে রাজধানী তেহরান ছাড়াও ধর্মীয় নগরী কোম এবং মাশহাদে শোকযাত্রা ও জনসমাগমের আয়োজন থাকবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে তিনি বলেন, তেহরানে শেষকৃত্যের মূল অনুষ্ঠান অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে।

তিনি আরো জানান, কর্তৃপক্ষ প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

অপর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, জুন মাসের মাঝামাঝি সময়ে খামেনির দাফন অনুষ্ঠিত হবে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, ২১ জুন এই অনুষ্ঠানের আয়োজন হতে পারে।